বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের সকল বিচারপতিগণকে আমন্ত্রণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিগণকে সেতু কর্তৃপক্ষ আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। অনুষ্ঠানে তারা কীভাবে যাবেন আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এই সেতু উদ্বোধন করবেন। সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া-জাজিরা প্রান্তে একটি জনসভা হবে। জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের জন্য সাড়ে তিন হাজার আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। এ আমন্ত্রণপত্র বিতরণ করা হচ্ছে।
অনেক চড়াই উৎরাই ও বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণ হলো। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102