বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

পদ্মা সেতু উদ্বোধনের দিন আরও ১৪ সেতু টোল মুক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পদ্মা সেতু উদ্বোধনের দিন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জে আরও ১৪টি সেতুর টোল মওকুফ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। একই সাথে ওই দিন একটি ফেরির টোলও মওকুফ করা হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন শুধু ২৫ জুন খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের আওতাধীন দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের আওতাধীন মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশ্যে বর্ণিত ফেরি ও সেতুসমূহ থেকে টোল আদায় মওকুফ করা হলো।

এর আগে গত ২০ জুন এক প্রজ্ঞাপনে পদ্মা সেতু উদ্বোধনের দিনে বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয়। শুধুমাত্র ২৫ জুনের জন্য এ টোল মওকুফ করা হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102