শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আজ পদ্মাসেতুর উত্তর ও দক্ষিণে ২টি থানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকাল ৩টায় পদ্মাসেতুর উত্তর ও দক্ষিণে অবস্থিত দুটি থানার (থানা) কার্যক্রম উদ্বোধন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি বাড়ি হস্তান্তর এবং ১২টি পুলিশ হাসপাতালের আধুনিকায়নের কাজ, ছয়টি মহিলা ব্যারাক এবং অনলাইন জিডি ব্যবস্থা উদ্বোধন করবেন।

পুলিশ সদর দফতরের পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, দুটি থানা হচ্ছে পদ্মাসেতু (উত্তর) থানা ও পদ্মাসেতু (দক্ষিণ) থানা।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে গৃহহীন মানুষের জন্য মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে।
তিনি বলে, সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সারা দেশে নিজস্ব অর্থে বাড়িগুলো নির্মাণ করেছে।
এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪০০ বাড়ি হস্তান্তর করেন।
কামরুজ্জামান বলেন, পুলিশ দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন থানায় গৃহহীনদের জন্য ১২০টি বাড়ি নির্মাণ করেছে।
এছাড়া প্রধানমন্ত্রী আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি মহিলা ব্যারাকের আধুনিকায়ন কাজের কার্যক্রম উদ্বোধন করবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102