বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

আনন্দ র‌্যালী ও গোলাপ বিতরণ করে যাত্রাবাড়ি শ্রমিক লীগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী ২৫জুন সারাদিনব্যাপী সরকারের উন্নয়ন তুলে ধরে আনন্দ র‌্যালী-মার্কবিতরন ও শ্রমিকদের মাঝে গোলাপ ফুল বিতরণ করবে যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগ। এছাড়াও জাতির পিতা শেখ মুজিবুর রহমানে ঐতিহাসিক ৭মার্চের ভাষন প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার। গতকাল সোমবার বিকালে সংগঠনের যাত্রাবাড়ি কার্যালয়ে বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দফতর সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক লীগের সাংগঠনিক মোশাররফ হোসেন। যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রবের সভাপত্বি উপস্থিত ছিলেন সহ সভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক শাজাহান হাওলাদার, উপ-আইন ও দরকষাকষি সম্পাদক আজহার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হুমায়ুন কবির, দফতর সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।
যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার জানান, আগামী ২৫ জুন যাত্রাবাড়ি ও ধূলাইপাড় দিনব্যাপী উৎসব পালন করবে গেলুনা-অটোরিকসা ও পরিবহন শ্রমিকরা। পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক এ দিনটিকে স্বরণীয় করে রাখতে আনন্দ র‌্যালিসহ নানা আয়োজন করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102