বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ভারতের মুখ্যমন্ত্রী মমতার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার স্বরুপ ১ হাজার কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) দুপুরে আমগুলি ২০০ কার্টুনে বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানি মূলগেট দিয়ে পাঠানো হয়েছে। বেনাপোল শুন্যরেখায় সৌহাদ্যপূণ্য পরিবেশের মধ্যদিয়ে ভারতের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের প্রতিনিধি দল এ উপহারের আম হস্তান্তর করেছেন।

এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর(ট্রাফিক) মামুন কবির তরফদার ও পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, পশ্চিম বঙ্গ পুলিশের ডিআইজি সুকেশ জেল, থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট মি. আজিজুল আলম ও মি. এস কে ইমাদ। এসময় ভারত-বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102