বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিলেটে ভারি বর্ষণের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পর্যবেক্ষণ, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় জাতীয় যেকোন দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

রোববার বাংলাদেশ বিমান বাহিনীর একটি  এডবিউø -১৩৯ সার্চ এন্ড রেসকিউ  হেলিকপ্টারের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ এর  জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, তাহেরপুর এবং দিরাই এলাকার পানিবন্দী লোকজনের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করে।

এর আগে একটি এমআই ১৭১ এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ মিশন (আর ইসিসিই)  পরিচালনা করা হয়েছে।

এছাড়াও, যেকোন সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে অবস্থিত বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর ২ টি হেলিকপ্টার ও ১ টি পরিবহণ বিমান প্রস্তুত রাখা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102