বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সাইকেল চালাতে গিয়ে রাস্তায় পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার মার্কিন সময়ে সকালে ডেলাওয়্যারে নিজের অবসরকালীন বাড়ির কাছেই সাইকেল চালাচ্ছিলেন বাইডেন। সেই সময় আচমকাই পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট। যদিও ৭৯ বছর বয়সি নেতা সাইকেল থেকে পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি ঠিক আছি।’

জানা যায়, নিজের স্ত্রী তথা মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে রেহোবোত সমুদ্র সৈকতের কাছেই সাইকেল চালাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলতে থামেন বাইডেন। সেই সময়ই তিনি পড়ে যায়। সেখানে উপস্থিত আম জনতা এবং সাংবাদিকদের বাইডেন তখন বলেন যে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পড়ে যান। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট রাস্তায় পড়ে গেলেও তার শরীরে কোনও আঘাত লাগেনি বলে জানা গেছে সেখানে উপস্থিত সাংবাদিকদের সূত্র মারফত। পরবর্তীকালে হোয়াইট হাউজের পক্ষ থেকেও এক বিবৃতি পেশ করে জানিয়ে দেওয়া হয়, কোনও মেডিকেল পরীক্ষার দরকার নেই বাইডেনের। তিনি বাকি দিন নিজের পরিবারের সঙ্গেই কাটাবেন। এর আগে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছুদিন পরই নিজের পোষ্য কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙেছিলেন জো বাইডেন। পরে অবশ্য ২০২১ সালে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বাইডেনের শরীর ভালো রয়েছে। প্রসঙ্গত, জো বাইডেনের শারীরিক স্থিতিশীলতা নিয়ে উৎসাহ বিভিন্ন মহলে। ৭৯ বছর বয়সি প্রেসিডেন্ট, দ্বিতীয় দফায় নির্বাচনে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। এই আবহে সাংবাদিক থেকে শুরু করে সেদেশের রাজনৈতিক বিশ্লেষকরা সবাই বাইডেনের শরীরের উপর তীক্ষ্ণ নজর দিয়ে চলে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102