বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

বাংলা টিভির সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আর নেই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

খায়রুল আলম লিংকন: বাংলাদেশের বাইরের প্রথম স্যাটেলাইট বাংলা টেলিভিশন ‌‘বাংলা টিভি’র প্রাক্তন চেয়ারম্যান ফিরোজ খান আর নেই ( ইন্নাহলিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহী রাজিউন)।মঙ্গলবার (১ জুন) ম্যানচেস্টারে এক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশের বাইরের প্রথম বাংলা টেলিভিশন বাংলা টিভি চালু হয়। ফিরোজ খান ম্যানচেষ্টারের একজন বিজ্ঞাপনদাতা থেকে ২০০০ সালের শেষের দিকে বাংলা টিভির মালিকানার সাথে সম্পৃক্ত হোন। ফিরোজ খান ২০০১ সালে এক পট পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলা টিভির চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০১০ পর্যন্ত তিনি বাংলা টিভির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে প্রতারণার এক মামলায় ২৭ মাসের জেল হওয়ার মাধ্যমে তার মিডিয়া জীবন এবং কমিউনিটিতে পদচারণা বন্ধ হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফিরোজ খান এক প্রকার লোক চক্ষুর অন্তরালে চলে যান। এরপর দীর্ঘ ১১ বছরে এক সময়ের যুক্তরাজ্যের নানা কারণে আলোচিত থাকা ফিরোজ খান বাংলাদেশী কমিউনিটিতে প্রায় হারিয়ে গিয়েছিলেন। ফিরোজ খানের গ্রামের বাড়ী বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। ফিরোজ খানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন।

ফিরোজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউকেবিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মকিস মনসুর, ব্যবস্হাপনা পরিচালক ইন্জি: সাংবাদিক খায়রুল আলম লিংকন, পরিচালক হেলেন ইসলাম, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, মোঃ শাহজাহান মিয়াসহ সকল কলাকৌশলীগন। এছাড়াও বাংলা টিভির সাবেক সাংবাদিক বর্তমানে নর্থ ইস্ট বাংলাদেশি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিজান শোক প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102