সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের তিন শহরে বন্দুক হামলায় নয় জন নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের তিন শহরে বন্দুক হামলায় নয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৮ জন। স্থানীয় সময় শনিবার রাত এবং রোববার সকালে এসব ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ার একটি জনবহুল সড়কে দুইজনের মধ্যে দ্বন্দ্ব বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে তাদের ছোড়া গুলিতে বার ও রেস্তোরাঁ থাকা তিনজন নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এখনো এই ঘটনায় কাউকে আটক করতে পরেনি পুলিশ। ঘটনাস্থল থেকে দুই শটগান উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, একইরকম ঘটনা ঘটেছে টেনেসি রাজ্যের চ্যাটানুগায়। সেখানে মধ্যরাতের পরের ওই ঘটনায় নিহত হয়েছেন তিনজন, আহত হয়েছেন ১৪ জন।

আর, স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের স্যাগিনোতে বন্দুক হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। হামলায় হতাহতদের সবাই গোলাগুলিতে জড়িত ছিলো।

পুলিশ জানায়, প্রথম দুটিতে ভুক্তভোগীদের সঙ্গে হামলার ঘটনার কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু মিশিগানের হতাহত পাঁচজনই ঘটনার সঙ্গে জড়িত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102