মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বাড়লো ডলারের দাম, আবারো কমলো টাকার মান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: আবারো বাড়ানো হয়েছে মার্কিন ডলারের দাম। প্রতি মার্কিন ডলারের দাম ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগে ছিল ৮৯ টাকা ৯০ পয়সা। ফলে সোমবার এক দিনেই ডলারের বিপরীতে টাকার মান কমলো ১ টাকা ৬০ পয়সা।

আজ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে কিনতে খরচ করতে হচ্ছে ৯১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আজ থেকে সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর। এক‌ দিন আগেও এক ডলা‌র বিক্রি হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা দরে। আর গত ৩১ মে ছিল ৮৯ টাকা।

ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে পাঁচ থেকে ছয় টাকা বেশি দরে। ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলার বিক্রি করছে ৯৭ থেকে ৯৮ টাকায়। এদিকে বাজার পরিস্থিতি বিবেচনা করেই ডলারের দাম নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাফেদা (বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন) এবং এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ ) মনে করছে এ রেটের নিচে ডলারের দাম দিলে প্রবাসী আয় কম আসছে। তাই বাজার পরিস্থিতি বিবেচনা করেই দাম ঠিক করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102