বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শাহজাহান মিয়া, সচিবালয়: রাজধানীর রাস্তায় গড়িতে বসা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।রোববার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে এভাবে ফোন হারানোর কথা পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ের মান্নান বলেন, কাল সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।পরিকল্পনামন্ত্রী বলেন, গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের মোবাইল ফোন খোয়ানোর বিষয়টি জানানোর কথা সাংবাদিকদের বলেন তিনি।মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ ইউকেবিডি টিভি ডটকমকে বলেন, এ বিষয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102