

তেতুলিয়া সংবাদদাতাঃ তেতুলিয়ায় বাংলাবান্ধা ও ২ নং তিরনই হাট ইউনিয়ন কৃষক লীগের উদ্যেগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাবান্ধা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জনাব আব্দুল মালেক এর পরিচালনায় ও তিরনই হাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল হোসেন এর সভাপতিত্বে শুক্রবার (৩ জুন’২২) তিরনই- মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এডভোকেট আজিজার রহমান আজু, সদস্য সচিব মাসুদ করিম, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারী, জেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ বাবু, জেলা কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মোল্লা, তেঁতুলিয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল হাকিম, জেলা কৃষক লীগের সদস্য ও তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসেদ, জেলা কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও শালবাহান ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক কবির হোসাইন, তেঁতুলিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোবারক হোসাইন, সাবেক ছাত্রনেতা জনি, আশরাফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি আব্দুল মতিন, মজিবর রহমান, মো: নিজামউউদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানের অভ্যর্থনায় ছিলেন বাংলাবান্ধা ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ও তিরনইহাট ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।