বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ঐতিহাসিক ভুল করছেন পুতিন: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার (৩ জুন) দেশটির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরার।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ‘ইতিহাসের মৌলিক ভুল’ করে চলেছেন। যা মানবতাবিরোধী। পুতিনের উচিৎ বিষয়টি কূটনৈতিকভাবে সমাধা করা।

তিনি আরও বলেন, আমি তাকে বারবার বলেছি যে চলমান এই যুদ্ধে তিনি তার দেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। তার নিজের জন্য এটি বড় ধরনের ভুল। আর ঐতিহাসিক ভুল তো করে চলেছেনই। আমি মনে করছি, তিনি কোণঠাসা হয়ে পড়েছেন।

এ সময় ম্যাক্রোঁ তাকে ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করার অনুরোধ করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। ইতোমধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল দখলে নিয়ে রুশ বাহিনী। এ মুহূর্তে পূর্ব ইউক্রেনের ডনবাস উপত্যকায় অবস্থিত ডোনেৎস্ক ও লুহানস্ক দখলে মরিয়া হয়ে উঠেছে রুশ বাহিনী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102