বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

মোঃ রেজাউল আহসান বিএনএফ-এর চেয়ারম্যান নিযুক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৯১ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শফি মাহমুদঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব মোঃ রেজাউল আহসান। তিনি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের (১৯৮৬) কর্মকর্তা। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করে  প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেন। বর্তমানে সাবেক এ সচিব রংপুর জেলা সমিতি ঢাকা এর সভাপতির দায়িত্ব পালন করছেন। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102