শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বিশ্ব বাইসাইকেল দিবস আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: যানজট ও দূষণের অবসান, বাইসাইকেলে হোক সমাধান- স্লোগানটি সাইক্লিস্টদের। তাদের মতে, সাইকেল মানব সভ্যতার ক্রমবিকাশের প্রতীক। এটা সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা বাড়ানো, সামাজিক বন্ধন এবং সংস্কৃতির বাহন হিসেবে কাজ করে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। 

সুস্থ জীবন পরিচালনার জন্য ২০১৮ সালের এপ্রিলে ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবসের প্রস্তাব করে জাতিসংঘ। এরপর থেকেই প্রতি বছর এটি পালিত হয়ে আসছে। যাতে অংশ নেয় সব ধরনের মানুষ।

জাতিসংঘ বাইসাইকেলকে শান্তি, সহনশীলতা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ুর জন্য উপযুক্ত যানবাহন হিসেবে পরিচয় করিয়েছে।দিবসটির মূল উদ্দেশ্য ‘মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়া।’ তাছাড়া সাইকেল চালানো স্বাস্থ্যর জন্যও ভালো।

বাংলাদেশেও সাইক্লিস্টদের সংগঠন রয়েছে। ২০১৮ সালে এই দিবসটিতে সাইক্লিস্টদের সংগঠন ‘ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট’ ঢাকায় বাইসাইকেল চালানোর জন্য আলাদা লেনের দাবী তোলে। মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল র‌্যালির করে ৪০০ সাইক্লিস্ট। যদিও আজো সাইক্লিস্টদের জন্য রাজধানীতে আলাদা লেন গড়ে ওঠেনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102