

বিজয় রায়, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (২জুন) সকাল ৯ টা থেকে ১টা পযর্ন্ত অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিন দেখা যায় শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ে লাইন ধরে ভোট দিচ্ছেন।
প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, সারাদেশে স্কুলের ছেলে মেয়েদের ভোট গ্রহন চলছে এতে গনতন্ত্র চর্চা হচ্ছে। তারা শিখছে ভোট কিভাবে দিতে হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন ইউ কে বিডি টিভি কে বলেন, সমগ্র উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ১১ হাজার ৪০৩ জন শিক্ষার্থী এ র্নিবাচনের ভোটার।
প্রার্থী, প্রধান নির্বাচন কমিশনার,প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং, পোলিং কর্মকর্তাসহ আনসার বাহিনীর দায়িত্বে ছিলেন শিক্ষার্থীরা।

প্রত্যেক বিদ্যালয়ের ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর একজন ছেলে ও একজন মেয়ে শিক্ষার্থী প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনের মাধ্যমেই ৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।

ভোট পর্যবেক্ষন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন,সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম,ঘনেস্বামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।