বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার, এক বছরে যাবে ২ লাখ কর্মী: ব্যয় এক লাখ ৬০ হাজার টাকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জনশক্তি রপ্তানি চুক্তিতে দুর্নীতির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার অবশেষে খুলছে।

বৃহস্পতিবার (২ জুন) এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এক বছরে দুই লাখ কর্মী মালয়েশিয়ায় যাবে। বেতন হবে এক হাজার ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত। মাল‌য়ে‌শিয়ায় যাওয়ার খরচ বা অভিবাসন ব্যয় এক লাখ ৬০ হাজার টাকার কম হ‌বে।

গত ১৭ জানুয়ারি ফিরতি চিঠিতে এজেন্সি সংখ্যা নির্ধারণে আইনি বিধিনিষেধের কথা জানিয়ে জেডব্লিউজি বৈঠকে নিয়োগ পদ্ধতি ঠিক করার প্রস্তাব করেছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তার সাড়ে চার মাস পর বৈঠক হতে যাচ্ছে। জিটুজি প্লাসে কর্মীদের ন্যুনতম বেতন নির্ধারণ করা হয়েছিল এক হাজার ২০০ রিঙ্গিত।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102