শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হলেন সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক হলেন লিটন দাস। আজ বৃহস্পতিবার (২ জুন) তাদের এ নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সিঙ্গাপুর গিয়েছিলেন সাকিব। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। কিন্তু তা না করে সরাসরি মঙ্গলবার দেশে ফিরেন টাইগারদের সাবেক এই দলপতি।

গত কয়েকদিন ধরেই কে হচ্ছেন টেস্ট অধিনায়ক তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলে। সাকিবের পাশাপাশি তামিম ইকবালের নামও আসে। আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আলোচনায় থাকলেও তিনি নিজে আর নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন না।

তবে তাদের পাশাপাশি লিটন দাসের নামও আলোচনায় আসে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্যে এবার বিসিবি তাকে এ পুরস্কার দিল।

শ্রীলঙ্কার বিপক্ষে উজ্জ্বল পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে লিটনের র‍্যাঙ্কিংয়েও। বুধবার আইসিসির র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠে আসেন তিনি। তার রেটিং পয়েন্ট বর্তমানে ৭২৪। বাংলাদেশের কোনো ব্যাটারের আগের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। ২০১৭ সালের অগাস্টে তিনি অর্জন করেছিলেন ৭০৯ রেটিং পয়েন্ট।

সাকিব-লিটনের নেতৃত্বের যুগলবন্দি এবার দেখা যাবে মাঠে। ফাইল ফটো

এর আগে ব্যাটিংয়ের খারাপ সময় থেকে কাটিয়ে উঠতে মঙ্গলবার দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এদিকে, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এ সপ্তাহে তিন ধাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে লাল সবুজের দল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102