

অর্থনৈতিক ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ জুন) লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে সকাল থেকে সূচকের উত্থন-পতনে লেনদেন চলে। তবে দিন শেষে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
বুধবার ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। এদিকে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৩.১৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১২.৫৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫.৮৫ পয়েন্টে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৮১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৪১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ১০৩ কোটি টাকা বেশি।
অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১০৪.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০০.৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৭৫.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৪২.৯৮ পয়েন্টে এবং সিএসআই সূচক ১২.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৮.৮৮ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯০টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২১৭টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিন শেষে সিএসইতে ২২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি।