মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এ সফর করছেন। আজ মঙ্গলবার দাদির ৪৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাতসহ বেশকিছু কর্মসূচিতে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

জোহর নামাজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন। পরে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, সরকারপ্রধানের আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করার পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102