শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন পিআইও কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বদলি সেনাবাহিনী কর্তৃক বিপুল পরিমাণ কাঠ উদ্ধার আওয়ামীলীগ মানেই বাংলাদেশ—- মকিস মনসুর

ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটাতেই থাকছেন সাকিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরোটা সময় বা তিন ফরম্যাটের সিরিজেই সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে গেলো কয়েকদিন ধরে জোর গুঞ্জন ডালপালা মেলেছিলো দেশের ক্রীড়াঙ্গনে। পুরো সফরে সাকিবকে পাওয়া যাবে না বা ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন তিনি, এমন অনেক গুঞ্জনই শোনা গেছে গত কয়েকদিন ধরে।

তবে এবার সেসব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়দের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজেই সাকিব থাকছেন বলে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনূস।

বিসিবির এই পরিচালক বলেন, ‘আপনারা কোথায় এই সংবাদ (সাকিবের না থাকা) পেয়েছেন আমি জানি না। সে (সাকিব) জানিয়েছে সে থাকছে। সে বলেছে সে অবশ্যই আছে। টি-টোয়েন্টিতেও খেলবে। ওয়ানডেও খেলবে। সে জন্যেই তার নাম লেখা হয়েছে। এটা তো আপনারাও প্রশ্ন করেছেন তাকে। সে খেলতে চেয়েছে। পরেরটা পরে দেখা যাবে।’

এই বছরের শুরুতে সাকিব জানিয়েছিলো, নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিন ফরম্যাটে একসাথে খেলতে চান না তিনি। পরিস্থিতি অনুযায়ী বাছাই করে খেলা চালিয়ে যেতে চান। তার এমন কথার পর দেশের ক্রিকেটাঙ্গনে প্রচুর সমালোচনার ঝড়ও ওঠে।

পরে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ খেলে টেস্টের আগে জরুরী পারিবারিক প্রয়োজনে দেশে ফিরে আসেন সাকিব। আবার সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের আগেও কোভিড পজিটিভ হয়ে না খেলার সম্ভাবনা জেগেছিলো, পরে অবশ্য কোভিড নেগেটিভ হয়ে সিরিজের দুই টেস্টেই খেলেছেন তিনি, করেছেন ভালো পারফরম্যান্সও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ফরম্যাটের সিরিজের জন্যই বিসিবি ঘোষিত স্কোয়াডে অন্তর্ভুক্ত আছেন সাকিব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102