মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

বলিউডের নায়িকা ঐশ্বরিয়া ৯০০ কোটির সম্পত্তি, কিভাবে করলেন এত টাকা!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন  ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব থেকে স্বামী ও কন্যা-সহ সম্প্রতি মুম্বাইয়ে ফিরে এসেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। উপার্জনের নিরিখে বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া। শুধু সিনেমা নয়, আরও বহু ভাবেই আয় করেন ঐশ্বরিয়া।

সমাজকল্যাণমূলক বহু কাজের সঙ্গেও তিনি যুক্ত। কন্যা আরাধ্যার সঙ্গে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। ব্যবসার ক্ষেত্রেও ঐশ্বরিয়া পিছিয়ে থাকেননি। বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থার জন্য তিনি এক কোটি টাকা বিনিয়োগ করেন।

এই সংস্থাটি এমন একটি পদ্ধতি চালু করেছে, যেখানে পরিবেশগত বিভিন্ন উপাদান পরিমাপ করা হয়। এছাড়াও পুষ্টিকর উপাদান প্রস্তুতকারী এক স্টার্টআপ সংস্থার জন্য ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন ঐশ্বরিয়া। সংবাদ সংস্থা সূত্রে খবর, মহারাষ্ট্রের একটি বায়ুশক্তি প্রকল্পের জন্য কিছু বছর আগে তিনি বিপুল অর্থদান করেছিলেন। এই সমস্ত সংস্থার থেকে ঐশ্বর্যা নির্দিষ্ট পরিমাণ অর্থও পান। খবর আনন্দবাজার পত্রিকার।

বলিউডের অন্দরের খবর, এই মুহূর্তে অমিতাভের পুত্রবধূ সিনেমা প্রতি ১০ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপন শ্যুট করে তিনি ভারতীয় মুদ্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা পান।

‘লাক্স’ সাবানের বিজ্ঞাপন ইতিমধ্যেই ভক্তদের মন কেড়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রসাধনী, গয়না ও ঘড়ির নামকরা ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি করেছেন ঐশ্বর্যা। শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমাতে তাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। হলিউডেও যথেষ্ট সমাদর পেয়েছেন তিনি।

তবে, বিজ্ঞাপন শ্যুট এবং ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমেই তিনি অধিক মাত্রায় অর্থ উপার্জন করেন। মুম্বাইয়ের ‘জলসা’তে বচ্চন পরিবারের সবাই এক সঙ্গেই থাকেন। তবে, জুনিয়র বচ্চন এবং ঐশ্বরিয়া দু’জন মিলে দুবাইয়ে প্রাসাদের মতো একটি ভিলা কিনেছেন।

এ ছাড়াও, মুম্বাইয়ে বান্দ্রার কাছে এই দম্পতি ২১ কোটি টাকা খরচ করে একটি আবাসন কিনেছেন। দামি গাড়ি কেনার শখও আছে ঐশ্বরিয়ার। তার বাড়ির গ্যারাজে সার দিয়ে দাঁড়িয়ে থাকে বিলাসবহুল গাড়ি। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, অডি, লেক্সাসের মত মহার্ঘ গাড়িও রয়েছে।

২০০৪ সালে ‘ঐশ্বরিয়া রায় ফাউন্ডেশন’ চালু করেন তিনি। এর উদ্দেশ্য, ভারতের দুঃস্থ, বিশেষত গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের আর্থিক সাহায্য প্রদান। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া দেশের সবচেয়ে বেশি আয়কর প্রদানকারীদের মধ্যেও এক জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102