

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশনের মহাসচিব, জেলা শ্রমিকলীগ সভাপতি, ২নং ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর সমাজসেবক মো: আসাদ হোসেন মক্কু মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও বদরুল হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩০ মে) সকালে মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে ২০২২-২০২৪ সনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম