শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নেপালে বিধ্বস্ত বিমানের সন্ধান: ১৪ লাশ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: নেপালের পাহাড়ে নিখোঁজ হওয়া ২২ জনকে বহনকারী একটি বিমানের ধ্বংসাবশেষ সোমবার একটি পাহাড়ে ছড়িয়ে-ছিটানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে কাউকে জীবিত পাওয়া যায়নি। এর মধ্যে ১৪ লাশ উদ্ধার হয়েছে।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল। খবর  কাঠমান্ডু পোস্টের।

রোববার তারা এয়ারের টার্বোপ্রপ টুইন অটার উড্ডয়নের ২০ মিনিট পর অবতরণের নির্ধারিত সময়ের ঠিক আগে গভীর নদীর গিরিখাত এবং পাহাড়ের চূড়ায় উড়ে যাওয়ার সময় বিমানবন্দর টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি মোস্তাং জেলার সানোসওয়্যারে পাহাড়ি শহর জোমসোমের কাছে বিধ্বস্ত হয়। এটি কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পোখারা রিসোর্ট শহর থেকে উড্ডয়ন করেছিল।

টুইটারে সেনাবাহিনী পোস্ট করা একটি এরিয়াল ছবিতে দেখা যায়, বিমানের অংশগুলো পাহাড়ের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর চেয়ে বেশি কিছু জানায়নি তারা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল পুলিশের ইন্সপেক্টর রাজ কুমার তামাংয়ের নেতৃত্বে একটি দল বিমানযোগে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে, কিছু যাত্রীর লাশ চেনার উপায় নেই। পুলিশ দেহাবশেষ সংগ্রহ করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102