বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

হবিগঞ্জে ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বৈধ কাগজপত্র না থাকায় হবিগঞ্জে ৬টি প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ও বন্ধ করে দেয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অন্যান্য অবৈধ ক্লিনিক ব্যবসায়ীরা। অর্থ দণ্ডপ্রাপ্ত ক্লিনিকগুলো হলো, রোকেয়া ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, শায়েস্তানগর এবং ডা. সানি কনসাল্টেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শায়েস্তাগঞ্জ।

রোববার (২৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের অভিযানে এগুলো বন্ধ করা হয়। সিভিল সার্জন ডা. মো. নূরুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল হক জানান, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র নেই বা অনিবন্ধিত সেগুলোকে সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হচ্ছে।

বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো হলো, হবিগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার রোকেয়া ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, স্বাস্থ্য সেবা ডায়াগনস্টিক সেন্টার, সবুজবাগ এলাকার এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সদর উপজেলার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ডা. সানি কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও পৌর বাস টার্মিনাল এলাকার সিটি চক্ষু হাসপাতাল।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (২৮ মে) বিভিন্ন উপজেলার আরো ১২ টি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলো প্রশাসন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102