মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

শেষ হলো কান চলচ্চিত্র উৎসব, বিজয়ী হলেন যারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৩৯ এই পর্যন্ত দেখেছেন
ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ ছবির পরিচালক রুবেন অস্টলান্ড

বিনোদন  ডেস্ক: সুইডেনের ছবি ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ জিতে নিলো কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (পাম ডি অর)। রুবেন অস্টলান্ড পরিচালিত এই ছবিকে দেয়া হলো উৎসবের সবচেয়ে বড় সম্মান।

রুবেন এর আগেও স্বর্ণপাম জিতেছেন ২০১৭ সালে তার ‘দ্য স্কয়ার’ ছবির জন্য। পর পর দুই ছবির জন্য এমন অর্জন বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে আগে ঘটেনি।

শনিবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছিল সমাপনী আয়োজন।

এবারের আসরের মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ এবং মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন স্বর্ণপাম তুলে দেন রুবেন অস্টলান্ডের হাতে।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী তালিকা:

দক্ষিণ কোরিয়ার ছবি ব্রোকার- এ অভিনয়ের জন্য কানের চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন সং কাং হো

স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেল অস্টলান্ড, সুইডেন)

গ্র্যাঁ প্রিঁ (যৌথভাবে): স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনি, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম)

সেরা পরিচালক: ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া)

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে হলি স্পাইডার ছবির জার আলি ইব্রাহিমি

সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (ছবি: বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)

সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)

সেরা অভিনেতা: সং কাং হো (ছবি: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)

জুরি প্রাইজ (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স, বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)

কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)

ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)

ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)

স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মান): মেলানকলি অব মাই মাদার’স লালাবাইস (অবিনাশ বিক্রম শাহ, নেপাল)

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102