শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশে ২৩ জনের দেহে ভারতীয় ধরন শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে করোনায় আক্রান্ত ২৩ জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করা গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।

তিনি বলেন, এ পর্যন্ত জিনোম সিকোয়েন্সের মধ্যে ২৭টি ইউকে ভ্যারিয়েন্ট, ২৩টি ভারতীয় ভ্যারিয়েন্ট এবং ৫ টি নাইজেরিয়ান ভ্যারিয়েন্টসহ ৮৫টি অন্য দেশের ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ভারত থেকে আগত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা এমন ব্যক্তিদের মধ্যে পাওয়া গেছে।

তাহমিনা জানান, করোনার ভ্যারিয়েন্ট কোনো নতুন বিষয় নয়। যত জিনোম সিকোয়েন্স করা হবে, তত ধরনের ভ্যারিয়েন্ট শনাক্ত হবে। নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হবে। ভ্যারিয়েন্ট যা-ই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতটুক সম্ভব ঘরের মধ্যে অবস্থান করতে হবে। ঘরের বাইরে বের হলে সঠিকভাবে মাস্ক পরতে হবে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। ভ্যাকসিন নেয়ার সময় আসলে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102