রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও রাষ্ট্রদূত মেহেদী হাসান

স্টাফ  রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিকনির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রপ্রধান বলেন, সুইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করারও পরামর্শ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102