মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪১১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বিষয়ে বিস্তারিত জানতে প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দল, সংবাদপত্র ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে বৈঠকের পর ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বসল ইসি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানান ধরনের মত রয়েছে।

সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি বরাবরই এই যন্ত্রের বিরোধিতা করে আসছে। এই ভোটযন্ত্র সম্পর্কে ভালোভাবে জানতে কাজী হাবিবুল আউয়াল কমিশন কারিগরি বিভিন্ন বিষয় আরও ভালোভাবে বুঝতেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে।

আজকের সভায় সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, শিক্ষাবিদ ও গবেষক ড. জাফর ইকবাল, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক এম কায়কোবাদ, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহ, বুয়েটের ড. মো. মাহফুজুল ইসলাম, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অলোক কুমার সাহা, বিএমটিএফের পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, আইডিয়া-২ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102