মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা চলছে তদন্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এক প্রকৌশলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। সুব্রত সাহা নামের ওই ব্যক্তি হোটেলটিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার দুপুর দেড়টার দিকে হোটেলের দ্বিতীয়তলার ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রমনা থানা পুলিশ ছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে আলামত সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে।

হোটেল কর্তৃপক্ষ বলছে, সুব্রত হোটেলে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ২২ বছর ধরে কর্মরত। প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি হোটেলে আসেন এবং নবম তলায় ডিউটিরত ছিলেন। তবে কীভাবে সেখান থেকে পড়ে মারা গেলেন সেটা পরিষ্কার নয়। সুব্রত নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলেও দাবি তাদের।

ঘটনাস্থলে থাকা রমনা থানা পুলিশ বলছে, আলামত সংগ্রহ করা হচ্ছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হবে। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। তা বিশ্লেষণ করলে বোঝা যাবে কীভাবে সুব্রতর মৃত্যু হয়েছে।

এদিকে নিহতের স্ত্রী নুপুর শাহ সাংবাদিকদের জানান, তার স্বামী আত্মহত্যা করবেন, এমন কোনো ঘটনা কত কয়েকদিনে ঘটেনি। নিশ্চয় তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে সন্দেহ তার। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে নিহতের স্ত্রী নুপুর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102