মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বিদেশ ভ্রমণে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক প্রয়োজনে নিষেধাজ্ঞায় পরিবর্তন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক  ডেস্ক: বিদেশ ভ্রমণে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক প্রয়োজনে নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। গতকাল সোমবার রাতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশেষ প্রয়োজনে ব্যাংক কর্মীরাও বিদেশ যেতে পারবেন। এই বিশেষ তিনটি কারণও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কারণ তিনটি হলো- হজ পালন, চিকিৎসা ও বিদেশি অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়া। এ জন্য ব্যাংকারদের বিদেশে যেতে বাধা নেই।

ডলার–সংকটে দেশের অর্থনীতিতে চাপ পড়েছে। ডলারের মূল্যবৃদ্ধিতে আমদানি পণ্যের দাম বেড়ে গেছে। সরকার পরিস্থিতি সামাল দিতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করেছে। বাংলাদেশ ব্যাংক গাড়িসহ কিছু বিলাসপণ্য আমদানিতে ৭০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড ১৩৫টি পণ্য আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ প্রয়োজনে দেশের বাইরে ভ্রমণ অত্যাবশ্যক হলে নিজস্ব অর্থায়নে এ রূপ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

পবিত্র হজ পালন, বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা, ব্যাংকে কর্মরত বিদেশি নাগরিকদের নিজ দেশে গমন ও বিদেশি ব্যাংকের বাংলাদেশের শাখায় কর্মরত-কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে গমন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও শিক্ষাভ্রমণে অংশগ্রহণ করা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102