সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

বিয়ে টিকিয়ে রাখতে ৩ দিন বাথরুমে যাওয়া বন্ধ!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক: দেশ হোক বা বিদেশ, জাতি, ধর্মবিশেষেও বিয়ের রীতিনীতি বদলে যায়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু কিছু কিছু বিয়ের এমন রীতি আছে যেগুলি জেনে অবাক হতেই হয়। অনেক রকম রীতিনীতির কথাই শোনা যায়। কিন্তু কখনও শুনেছেন বিয়ের পর তিন দিন নতুন বর-বউ শৌচাগারে যেতে পারবেন না? শুনে অবাক লাগলেও এমনই রীতিনীতি চালু আছে ইন্দোনেশিয়ার এক উপজাতির মধ্যে।

আনন্দবাজার অনলাইন জানায়, উপজাতির নাম টাইডং। তারা মূলত কৃষিজীবী। বোর্নিও উত্তর-পূর্ব অঞ্চলে ইন্দোনেশিয়া এবং মায়ানমারের সীমান্তের কাছাকাছি তাদের বাস। এই উপজাতির বিয়ের রীতি হল, বিয়ের পর নতুন বর-বউকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন ধরে পুরো আলাদা ভাবে রাখা হয়। এই সময়ে তারা দু’জনে কেউই শৌচাগারে যেতে পারবেন না। পুরোপুরি নিষিদ্ধ।

টাইডং উপজাতিদের বিশ্বাস, বিয়ের পর নতুন জীবন যাতে সুখে-শান্তিতে কাটে তার জন্য এই রেওয়াজ রীতি মানতেই হবে। যদি নবদম্পতি কোনও শৌচকর্ম ছাড়াই এই তিন দিন কাটিয়ে দিতে পারেন তা হলে তাদের বাকি জীবন সুখে কাটবে। আর যদি ব্যর্থ হন, তা হলে দু’জনের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102