রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

রাগের সময় স্ত্রীকে সামলাবেন কিভাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক: স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক বন্ধুত্বের হবে। একজন আরেকজনকে সব কথা অকপটে বলতে পারবেন। হিসাব করে তো স্ত্রীকে কেউ কথা বলেন না, বা স্ত্রী স্বামীকেও বলেন না। তবু কিছু কথা না বলাই ভালো, যা আপনার দাম্পত্যে ঝামেলা সৃষ্টি করতে পারে। আপনি হয়তো হেসেই একটা বলেন, তুমি অমুকের বউয়ের মতো না? শ্রাবণের ঝরঝর হয়তো ঝরল না, কিন্তু মনের মধ্যে যে অভিমানের এভারেস্ট হয়ে গেল, সে খবর আপনার অগোচরে থেকে গেলো। একজন মানুষকে অহেতুক এ কষ্ট দেবেনই বা কেন? তাহলে উপায়?

পারস্পরিক শ্রদ্ধার ব্যাপার পুরো বিষয়টিতে। ইচ্ছে করে যে এটি করেন, তা-ও নয়। কেউ কেউ অন্যকে ছোট করে, খোঁচা দিয়ে কথা বলে এক ধরনের বিকৃত আনন্দ পান। নিজের স্ত্রীকে ছোট করলে নিজেকেও ছোট হতে হয়। এটা অনেকে বুঝতে পারেন। ভালোবাসা ও শ্রদ্ধার ভারসাম্য থাকা দাম্পত্যে জরুরি।

তোমাকে কেমন জানি দেখাচ্ছে, সুন্দর করে সাজতে পারো না- এ ধরনের কথা স্ত্রী কেন, ছেলেদের বললেও মনে কষ্ট পাবেন তারা। বিশেষ করে অন্যের স্ত্রীর সঙ্গে তুলনা করলে স্ত্রীকে অপমান করা হয়। বাহ্যিক সৌন্দর্য সবকিছু নয়, মনের সৌন্দর্য খুঁজে দেখার চেষ্টা করুন। এ ধরনের পোশাক কেন পরেছো, তোমাকে একদম মানাচ্ছে না। এগুলো বলবেন না।

এছাড়া আরও কিছু বিষয় মাথায় রাখা জরুরী। যেমন- ১. যে বিষয় নিয়ে রাগ করেছেন, শুধু সে বিষয়েই কথা বলুন। কোনো অপ্রাসঙ্গিক বিষয় টেনে নিয়ে আসবেন না। তাহলে স্ত্রীও আপনার সঙ্গে জেতার জন্য নানা প্রসঙ্গে কথা বলা শুরু করে দেবে। পরে ঝগড়া সামলানো দায় হয়ে যাবে আপনার জন্য।

২. যত পারুন কম কথা বলুন। আর ভুলেও নেতিবাচক কথা বলবেন না। আবার একদম চুপচাপও থাকবেন না। এতে মেয়েদের রাগ আরও বেড়ে যায়। তাই অল্প কথা দিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন।

৩. অতীত নিয়ে টানাটানি করবেন না। তাহলে আপনার আর রেহাই নেই। শুধু যে বিষয়ে রাগ করছেন, সে প্রসঙ্গ নিয়ে ঝগড়া করুন। তবে ঝগড়াটা বাড়াবাড়ি পর্যায়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন।

৪. রাগের সময় যদি ঝগড়া করতে না চান, তাহলে স্ত্রীর সমালোচনা করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আপনারা কথা বলছেন সমস্যাটি সমাধানের জন্য, একে অন্যকে দোষ দেয়ার জন্য না।

৫. আপনার স্ত্রী যদি আপনার সমালোচনা করে, তাহলে ধৈর্য ধরে চুপ থাকুন। অযথা তার কথার উত্তর দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ কী বলুন? এর থেকে চুপচাপ তার কথাগুলো শুনে যান।

৬. যখন স্ত্রী কথা বলতে থাকবেন তাকে ভুলেও থামিয়ে দেবেন না। বরং তার কথাগুলো মন দিয়ে শুনুন। না হলে এ ঝগড়ার শেষ বলে কিছু থাকবে না।

৭. ভুলেও স্ত্রীকে উপদেশ দিতে যাবেন না। রাগের সময় স্ত্রীরা কোনো ধরনের উপদেশ শুনতে পছন্দ করেন না; বরং এগুলো শুনলে তার রাগের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। তাই রাগ কমার পর তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102