মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলী, সম্পাদক জনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সময় টেলিভিশনের প্রতিনিধি শিবলী আল সাদিককে সভাপতি ও সমকাল প্রতিনিধি কামরুল হাসান জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ মে ) শারজার একটি হোটেলে সাধারণ সভার মাধ্যমে সংগঠনের পুরোনো কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন করা হয়।

১১ সদস্যের কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এনটিভি প্রতিনিধি মানুনুর রশীদ, সহ সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক দিনকাল প্রতিনিধি মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক বাংলা এক্সপ্রেস প্রতিনিধি আবদুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক কক্সবাজার আলো প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক সিপ্লাস প্রতিনিধি ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক ঢাকা পোস্ট প্রতিনিধি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশন প্রতিনিধি রফিক উল্ল্যাহ ও নির্বাহী সদস্য নিউজ২৪ প্রতিনিধি আবদুল আলীম সাইফুল। 

এর আগে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি সিরাজুল হক। সভা পরিচালনা করেন সদ্য বিদয়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। 

পরে নির্বাচিত নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রবাসীদের মুখপাত্র হয়ে আগামীতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তারা প্রবাসীদের সুখ-দুঃখের পাশে থেকে কাজ করার জন্য বিগত দিনের মতো প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102