

উৎফল বড়ুয়া, সিলেটঃ আর্ত মানবতার সেবায় নিয়োজিত মানবিক সংগঠন সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর উদ্যোগে বন্ধুত্বের হাত বাড়িয়ে মানবতার সেবায় বন্যার্ত সিলেটবাসীর পাশে চট্টগ্রামবাসীর আর্থিক সহয়োগিতায় শনিবার (২১ মে) সিলেট মহানগরীর যতরপুর সহ আশপাশ এলাকার ১০০(একশত) বন্যার্ত গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিসিক সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর দিবারাণী দেবী, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক উৎফল বড়ুয়া, আব্দুল আলিম আলম, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, মোঃ আবু জাফর, সদস্য বিশ্বজিত সরকার, মোহাম্মদ হাবিব, রবিউল হোসেন প্রমুখ।
চট্টগ্রাম থেকে যাঁরা এগিয়ে এসে সিলেটবাসীর পাশে দাঁড়ালেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পিউরিয়া ফুড লিঃ পরিবার, মিষ্টি জগৎতের সেরা ফুলকলি পরিবার, হেলাল আহমেদ খোকন, বি কে এন্টারপ্রাইজ মহাজনপট্টি, সিলেট, চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম প্রতিষ্ঠান মিষ্টি জগৎতে সিলেটে সর্বপ্রথম আগমনকারী মধুবন পরিবার, আব্দুল আলিম (আলম) মিনার এন্ড কোম্পানী, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া এবং সম্মানিত উপদেষ্টা ও কমিউনিটি টিভি’র পরিচালক আমিনুল ইসলাম বাবু’র সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা কবলীত মানুষের পাশে বিত্তবানদেরকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।