শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সমাজকল্যাণ সচিব হিসেবে জাহাঙ্গীর আলমের যোগদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৩৮ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শফি মাহমুদঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করেছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১৯ মে) তিনি যোগদান করে তার অফিস কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর-সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।এসময় মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থা প্রধানরা নবনিযুক্ত সচিবকে অভিনন্দন জানান।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সমাজকল্যাণ সচিব হিসেবে পদায়ন করে।

মো. জাহাঙ্গীর আলম সহকারী কমিশনার হিসেবে ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন। তিনি ঝিনাইদহ, পঞ্চগড়, রাজশাহী, লালমনিরহাট ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন।

তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। কারমাইকেল কলেজ রংপুর থেকে উচ্চমাধ্যমিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে এগ্রো-ফরেস্ট্রি ও এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102