বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আসামি সহ আহত ৭

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস (৪২) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামিসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ভোরে আসামি ধরতে পুলিশের একটি দল রাজনগরের উত্তর ভাগে যায়। তিনজন আসামি ধরে নিয়ে আসার পথে তাদের গাড়িটি যখন ময়না মিয়ার দোকানের সম্মুখে আসে তখন আকস্মিকভাবে গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাজনগর থানা এসআই সমীরণ চন্দ্রের (৪২) মৃত্যু হয়। এ সময় গ্রেপ্তার তিন আসামিসহ সাতজন গুরুতর আহত হয়েছে।

আহতদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার।twitter sharing buttonmessenger sharing buttonemail sharing buttonsharethis sharing button

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102