মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

অর্থনীতি সংকট মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর অনুরোধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনার সংক্রমণ পরিস্থিতির প্রভাবের পর ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী ও যৌক্তিক হওয়ার অনুরোধ করেছে মন্ত্রিসভা। এছাড়া সংকট মোকাবিলার করণীয় ঠিক করতে অর্থ, বাণিজ্য ও বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোন জায়গায় নিষেধাজ্ঞা দিলে ভালো হবে, কোন জায়গায় নিষেধাজ্ঞা উন্মুক্ত করলে ভালো হবে—এই বিষয়গুলো নিয়ে আগামী দু-তিনের মধ্যে আলোচনা করে ও ডলারের সংকট কীভাবে সমাধান করা যায়, সেটি বসে ঠিক করতে বলা হয়েছে।

কী ধরনের ব্যবস্থা হতে পারে, তার একটি ধারণাও দেন মন্ত্রিপরিষদ সচিব। উদাহরণ হিসেবে তিনি বলেন, ধরুন, আপনি একটি সুপারিশ করলেন ফলের ওপর কর বাড়িয়ে (বিদেশি ফল আমদানির ওপর) দিতে। যাতে ফল বেশি না আসে। কারণ, এই বৈশাখ মাসে আম, জাম, কাঁঠাল ইত্যাদি দেশীয় ফল পর্যাপ্ত থাকে। এখন এটি যৌক্তিক বা অযৌক্তিক কি না, সেটি বিবেচনা করা।

অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে পরিপূর্ণভাবে জানিয়ে দেবে। বিদ্যমান পরিস্থিতিতে কী করণীয়, তা দেখতে বলা হয়েছে তাদের।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, বছরে প্রায় ৯ হাজার কোটি টাকার ফল আসে। এ রকম বিভিন্ন বিষয় আলোচনার পর আগামী দু-তিন দিনের মধ্যে একটি পরিকল্পনা করে জানিয়ে দেয়া হবে।twitter sharing buttonmessenger sharing buttonemail sharing buttonsharethis sharing button

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102