বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের নীচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ার একটি নির্মানাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়স্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে)  বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এ ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সাথে এক বক্স গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের সময়ের আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন  বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি মুক্তি যোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার জায়গা সহ বাড়িটি বিক্রি করে দেয়। বাড়িটি হানিফ নামক এক ব্যক্তি ক্রয় করে এবং পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমীক নিয়োগ করে। ভবন ভেঙ্গে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ২৭ টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে থাকা বিপুল পরিমানে গুলি দেখতে পায় শ্রমীকরা।

এ বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, আমি নতুন বাসা করার জন্য শ্রমীক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে স্থানীয় রুবায়েত নামে একজনকে জানায় । খবর পেয়ে পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে ।

ঘটনার সত্যতা নিশ্চত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এ প্রতিনিধিকে বলেন, উদ্ধারকৃত অগ্নেয়াস্ত্র  গুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অগ্নেয়াস্ত্র আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশি তত্ত্বাবধানে খনন কাজ চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102