মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু: কম ভাড়ায় দুরপাল্লায় যাত্রা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:পুলিশ সদস্যদের জন্য কম ভাড়ায় দূরপাল্লার যাত্রায় বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রংপুরের উদ্দেশে এ সার্ভিসের প্রথম বাসটি ছেড়ে গেছে।

শুক্রবার (২৮ মে) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।মিডিয়া উইং থেকে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের প্রথম বাসটি পুলিশ সদর দফতরের সামনে থেকে রংপুরের উদ্দেেশে ছেড়ে যায়।শনিবার (২৯ মে) বিকেল ৩টায় বাসটি রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস থেকে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ রুটের ঢাকাগামী সব পর্যায়ের পুলিশ সদস্যরা এই বাস সার্ভিসের সেবা ভোগ করতে পারবেন।গত ১৫ এপ্রিল ড. বেনজীর আহমেদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে যোগদান করার বছরপূর্তি হয়েছে। এ উপলক্ষে পুলিশ সদস্যদের জন্য ঢাকা থেকে সব বিভাগীয় শহরে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়।পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ বাস সার্ভিসের সুবিধা পাবেন। অতি দ্রুত সময়ের মধ্যেই সব রুটে একযোগে এ সার্ভিস চালু হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102