বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

কিউবার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন
কিউবার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: কিউবার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র। একইসাথে উভয় দেশের মধ্যে রেমিট্যান্স আদান-প্রদানের বিষয়টিও শিথিল করছে ওয়াশিংটন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো।

বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কিউবার জনগণ নজিরবিহীন মানবিক সংকট মোকাবিলা করছে। দমন এবং অর্থনৈতিক দুর্ভোগমুক্ত ভবিষ্যৎ সৃষ্টিতে সহযোগিতার জন্য কিউবার জনগণের ক্ষমতায়নের উপর নজর দেয়াই আমাদের নীতির লক্ষ্য।

যুক্তরাষ্ট্র হাভানা কনস্যুলেটে ভিসার উপর আরোপিত কড়াকড়ি শিথিল করে সেখান থেকে অধিকহারে ভিসা ইস্যু করবে। যদিও গায়ানার মার্কিন দূতাবাস থেকেই বেশিরভাগ ভিসা ইস্যু করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দু’দেশের মধ্যে শিক্ষাবিষয়ক যোগাযোগ বাড়ানো হবে। এ ছাড়া ইন্টারনেটসেবা সম্প্রসারণসহ রেমিট্যান্সের উপর থেকেও নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

একইসাথে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং নির্দিষ্ট গ্রুপ ভিজিট অনুমোদন করা হবে, যা বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102