

স্টাফ রিপোর্টার: বিএনপি হাইকমান্ডের উদ্দেশ্যে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আন্দোলনের জন্য তৃণমূল প্রস্তুত, বাঁশি বাজানোর ব্যবস্থা করুন।
সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জয়নাল আবেদীন ফারুক বলেন, ২০২৩ সালে বিএনপিকে ভোটে নেওয়ার বিরাট ষড়যন্ত্র হবে, আওয়ামী লীগকে কোনোদিনও বিশ্বাস করা যায় না।
তিনি ক্ষমতাসীনদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা বলেন বিএনপি কোনো দল নয়, অস্তিত্ব নেই। আপনারা এতো উন্নয়নের কথা বলেন। তারপরও এতো ভয় পান কেন বিএনপিকে?’
এ সময় সরকারকে পদত্যাগ করতেও আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, সাহস থাকলে পদত্যাগ করে নতুন নির্বাচন দিয়ে দেখুন মানুষ কাকে ভোটে দেয়।
ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম