বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ইউক্রেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে জয়ী হতে পারে: ন্যাটো প্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন
ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ।

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে জয়ী হতে পারে বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ। রোববার বার্লিনে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সেইসঙ্গে কিয়েভকে সামরিক সহায়তা দেয়া অব্যহত রাখার বিষয়েও জোর আহ্বান জানান তিনি।

ফরাসি বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

জেনস স্টোলটেনবার্গ বলেন, ‘ইউক্রেন এ যুদ্ধে জিততে পারে। ইউক্রেনীয়রা সাহসের সঙ্গে তাদের দেশকে রক্ষা করছে।’ এ সময় তিনি বলেন, ‘ইউক্রেনের সমর্থনে আমাদেরকে পদক্ষেপ নিয়ে হবে।’

ভিডিও লিংকের মাধ্যমে ন্যাটো প্রধান বলেন, ‘মস্কোর পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এগোচ্ছে না। তারা কিয়েভ দখলে ব্যর্থ হয়েছে।।’ তিনি বলেন, ‘তারা (রাশিয়া) খারকিভ থেকে ফেরত চলে যাচ্ছে এবং দোনবাসে তাদের অভিযানও অনেকটা স্থিমিত।’

ন্যাটো প্রধান যোগ করেন যে, জোট ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ গ্রহণের জন্য তাদের আবেদনের অন্তর্বর্তীকালীন সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের দিকে নজর দেবে।

ন্যাটো মহাসচিব বলেন, ‘ফিনল্যান্ড এবং সুইডেন অন্তর্বর্তীকালীন সময় নিয়ে উদ্বিগ্ন। আমরা সেই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমরা এ অঞ্চলে ন্যাটোর উপস্থিতি বাড়ানোসহ নিরাপত্তা নিশ্চিত করার উপায়গুলো দেখব।’

বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ন্যাটো দেশগুলো ইউক্রেনকে যতদিন প্রয়োজন রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে দেশটিকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102