বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

আল জাজিরার সাংবাদিক শিরিন হত্যায় বাংলাদেশের নিন্দা ও উদ্বেগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: আল জাজিরার সংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে (ওটিপি) এমন হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এ সময় অবিলম্বে এ ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানায় বাংলাদেশ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে শিরিন আবু আকলেহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তথ্য এবং নথিভুক্ত করার দায়িত্বে ছিলেন। তার ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করার প্রেক্ষাপটে ঘটেছে।

একই সাথে পূর্ব জেরুজালেমে আবু আকলেহ-এর শেষকৃত্যে অংশগ্রহণকারী মানুষের ওপর ইসরায়েলি পুলিশের বলপ্রয়োগ এবং অসম্মান প্রদর্শনের নিন্দা জানায় বাংলাদেশ। হয়রানি ও অপমান ছাড়াই শোকার্তদের শোক ও প্রয়াত আত্মার জন্য প্রার্থনা করার অনুমতি দেওয়া মানবিক শালীনতার সর্বনিম্ন প্রত্যাশিত।

বাংলাদেশ জোর দিয়ে বলতে চায়, আবু আকলেহকে হত্যার জঘন্য অপরাধের জন্য দখলদার শক্তি সম্পূর্ণভাবে দায়ী। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং ওপিটিতে কর্মরত সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করতে ইসরাইলকে বাধ্য করা উচিত।

বাংলাদেশ দৃঢ়ভাবে মনে করে ১৯৬৭ সালের সীমান্ত নিরূপণের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এটিই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

প্রসঙ্গত, গত বুধবার (১১ মে) জেনিন শহরে ইসরাইলি বাহিনীর অভিযানের তথ্য সংগ্রহ করার সময় মাথায় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিরিন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আবু আকলেহ খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। তিনি ২০০০ সাল থেকে আল জাজিরার সঙ্গে কাজ করছিলেন।  

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102