সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং তা বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।

শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, আবুধাবির শাসক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান মারা গেছেন। ৭৩ বছর বয়সে শুক্রবার তিনি পরলোকগমন করেন। এরপর দেশটির প্রেসিডেন্ট হয়েছেন তার ভাই মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102