বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সদ্য প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে আমিরাতে পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

স্টাফ  রিপোর্টার: সদ্য প্রয়াত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একদিনের সফরে শনিবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করে বাংলাদেশ সরকার। এছাড়া গতকাল তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোকবার্তা প্রকাশ করা হয়।

এদিকে দেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, এ ব্যাপারে জানানো হলে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102