বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে নির্বাচিত করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের শাসনামলের শেষ ক’বছর দেশের ‘ডি ফ্যাক্টো’শাসক হিসেবে পরিচিত ছিলেন সৎভাই এমবিজেড নামে খ্যাত মোহাম্মদ বিন জায়েদ। শনিবার আরব আমিরাত ফেডারেশনভুক্ত ৭টি আমিরাতের শাসকদের নিয়ে গঠিত সুপ্রিম কাউন্সিল তার হাতেই দায়িত্ব তুলে দিলো।

প্রেসিডেন্ট হওয়ায় মোহাম্মদ বিন জায়েদ ওপেকের সদস্য তেল উৎপাদনকারী ও উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশটির সর্বত্র নিজের ক্ষমতা আরও সুসংহত করার সুযোগ পেলেন।

এদিকে টুইটারে দুবাইয়ের শাসক, আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বলেছেন, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের জনগণের মতো আমরাও আনুগত্যের অঙ্গীকার করছি। পুরো দেশ তার নেতৃত্বে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

উল্লেখ্য, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

২০০৪ সালে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান মারা গেলে তিনি প্রেসিডেন্ট হন। শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট ও আবু ধাবির ১৬তম শাসক ছিলেন। তিনি শেখ জায়েদের সর্বকনিষ্ঠ ছেলে ছিলেন।

প্রেসিডেন্ট হওয়ার পর শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবির অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেন। আরব আমিরাতের বর্তমান অবস্থানের জন্য তার অবদান অনস্বীকার্য। তিনি দেশটির তেল ও গ্যাসের ওপর গুরুত্বারোপ করেছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102