বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

পুতিনের কথিত প্রেমিকার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট এলিনা কাভায়েভা

যুক্তরাজ্য  অফিস: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী লুদমিলা ওচেরেতনায়া এবং কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট এলিনা কাভায়েভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য এই দুইজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, পুতিন পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হচ্ছে। ইউক্রেন থেকে রুশ সেনা চলে গেলে এ নিষেধাজ্ঞা বাতিল করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে রাশিয়া। এরপর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102