বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

আন্তর্জাতিক  ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার তার দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, তার মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সোমবার পার্লামেন্টে সরকারের নির্গমণ হ্রাস নিয়ে আলোচনায় এবং বৃহস্পতিবার বাজেট উপস্থাপনকালে তিনি উপস্থিত থাকতে পারবেন না; তবে বাণিজ্য মিশনে তার যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তুতিতে ‘এ পর্যায়ে কোনো বিঘ্ন ঘটেনি’। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকেই আরডার্নের উপসর্গ দেখা দিতে শুরু করে। রাতে পরীক্ষায় পজিটিভ এলেও তা স্পষ্ট ছিল না। শনিবার সকালে আবার পরীক্ষা করা হলে স্পষ্ট করোনা পজিটিভ আসে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102