

শহিদুল ইসলাম, সিলেট: ঈদ পরবর্তী টানা বৃষ্টিতে গৃহবন্দী কর্মহীদের মাঝে সিলেট সিটি কর্পোরেশনের বার বারের নির্বাচিত সাবেক মেয়র, সিলেট মহানগর আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদ কামরান এর সুযোগ্য সন্তান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক তরুণ সমাজ সেবক ডাঃ আরমান আহমদ শিপলুর পক্ষ থেকে আজ (শুক্রবার) সিলেট নগরির বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ডাঃ আরমান আহমদ শিপলু, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি এর প্রতিষ্টাতা আহবায়ক শহিদুল ইসলাম সহ স্থানীয় মুরব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ।